বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের প্রেমিক জুটি জাফলং থেকে আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের এক প্রেমিক জুটিঁ ভালবাসার টানে একে অপরের হাত ধরে পালিয়ে বিয়ে করেও শেষ রক্ষা হলো না। গতকাল শনিবার বিকালে বেরসিক পুলিশ সিলেটের জাফলং এলাকায় আত্মীয়রের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের আফজল তালুকদারের ছেলে হামিম তালুকদারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে একই ইউনিয়নের সাদিয়া আক্তার চৌধুরী তান্নির (১৮) এর। এক পর্যায়ে ভালবাসার টানে ঘর বাধঁতে গত ৩ মে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান প্রেমিক জুটিঁ। ৫ মে হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হামিম ও তান্নি জুটি। পরিবার পরিজনের অগোচরে চলে যান সিলেট এর জাফলং এ আত্মীয়ের বাসায়। তাদের দাম্পত্য জীবন শুরুর ৪ দিনের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই দুলাল এর নেতৃত্বে একদল পুলিশ জাফলং থেকে শনিবার বিকালে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে উদ্ধারকারী এসআই দুলাল মিয়া জানান, ঘটনাটি প্রেম সংঘটিত। কিন্তু মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তার পরিবার মামলা দিবেন বলে জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com