বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি ॥ গৃহবধূর কান ছিড়ে দুল নিয়ে গেছে চোরেরা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রীর কান ছিড়ে স্বর্নের গহনাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের দুবাই প্রবাসী তফজ্জুল হকের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে তফজ্জুল হকের ঘরের দরজা উসকে চুর ভেতরে ঢুকে নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। এ সময় তফজ্জুল হকের স্ত্রী কলেজ ছাত্রী মাসকুরা বেগম জেগে উঠে এক চোরকে ধরে ফেলেন। ধ্বস্তাধ্বস্তি করে চোরটি ছাড়া পেয়ে মাসকুরা বেগমের কান ছিড়ে দুলটি নিয়ে যায়। মাসকুরা বেগম জানান, ঘরে একমাত্র বৃদ্ধ শ্বাশুড়ি ছাড়া আর কেউ ছিলনা। মাসকুরা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত মাসকুরা বেগম নবীগঞ্জ কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com