বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম-এর অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে মুরুব্বিয়া উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে এলাকার মাঠে ফুটবল ম্যাচ চলাকালে খেলাকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলায় জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই মারামারি পুরোটাই বন্ধ করা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com