বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবির সেক্রেটারী আতিকুর রহমান সোহাগ এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়াটার থেকে মিছিলটি শুরু হয়ে তিনকোনা পুকুর সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হারুন মিয়া, সদর আমীর মাওঃ আব্বাস আলী, জেলা শিবির এইচ.আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান প্রমুখ। পথসভার সমাপনী বক্তব্যে পৌর আমীর কাজী মহসিন আহমদ বলেন সারা বিশ্বেই বিচার বিভাগ নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার সেই বিচার বিভাগকে বিরোধী মত-দল নিধনের জন্য হাতিয়ার হিসেবে নগ্নভাবে ব্যবহার করে পুরো বিচার বিভাগকে কলংকিত করে ফেলেছে। তিনি অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com