শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল বাইপাস সড়কের নাবিল কমিউনিটি সেন্টারে বিয়ের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গাড়ির সাইড দেওয়া নিয়ে দুই চালকের বাকবিতণ্ডার জেরে নারীসহ উভয় পরে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার বহুলা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান ছিল নাবিল কমিউনিটি সেন্টারে। উক্ত অনুষ্ঠানে বরযাত্রীবাহী গাড়িবহর অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি টমটমের সঙ্গে সাইড দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে টমটম চালকের পক্ষে থাকা কয়েকজন যাত্রী এবং বরযাত্রীবাহী গাড়ির কিছু লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নারী-শিশুসহ সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক বরযাত্রী ও কনেপক্ষের লোকজনকে না খেয়ে ফিরে যেতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি নাবিল কমিউনিটি সেন্টারে প্রবেশ করে কয়েকটি মোটরসাইকেল ও বরের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিচারে সমাধানের আশ^াস দিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ প্রহরায় কনেকে বিদায় দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com