বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল পিতা-পুত্রের

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন আইনউদ্দিন (৫০), পিতা মৃত সুরুজ আলী এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)। তারা উভয়েই উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসত ঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করেন তারা। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে সেটি পুনরায় সংযোগ স্থাপন করতে গিয়ে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের কর্মকর্তা বি.এম সাদ্দাম বলেন, খবর পেয়ে আমরা বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হই। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com