স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি বলেছেন বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। যারা বেআইনি কাজ করবেন সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপনের উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিন আমি এই শহরে তিন বার মেয়র ছিলাম। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এ সময় তিনি হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা করেন। তিনি বলেন, হবিগঞ্জের প্রাচীন এই বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তর করা হবে। এ জন্য যা যা করার দরকার সবই করা হবে। উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) অসিম কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। বক্তব্য রাখেন হবিগঞ্জ সদরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সুরী চন্দ্র দে, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম। বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কদের অ্যাডভোকেট আব্দুল হান্নান, ফজলুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মাহবুবুর রহমান আউয়াল, মফিজুর রহমান বাচ্চু, সাইফুউদ্দিন জাবেদ, সৈয়দ মুসলহে উদ্দিন আবিদন, অ্যাডভোকেট মোঃ আবুল ফজল, মহসিন সিকদার, মোঃ ফারুক আহমেদ। বিভিন্ন উপ-কমিটির সদস্য সচিবদের মাঝে বক্তব্য রাখেন ড. মোঃ নোমান মিয়া, রুবেল আহমেদ চৌধুরী, শরীফ চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, মকসুদুর রহমান উজ্জল, আমজাদ হোসাইন মনি, অ্যাডভোকেট কুতুব উদ্দিন শামীম, মাহবুবুল হাসান রিজু, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে শতজ্যোতি নামে একটি স্মরনিকা মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এর আগে জাতীয় সংগীত পরিবেশ ও বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি। মঙ্গলবার দিনব্যাপী আনন্দ র্যালী, স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাতে আধুনিক স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এতে জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, ব্যাড শিরোনামহীনসহ দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন।