শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শচীন্দ্র কলেজে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৫ মার্চ, গণহত্যা দিবস ও মাচ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ও যথার্থ ইতিহাস তুলে ধরার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহবান জানান। ২৬ মার্চ, বৃহস্পতিবার, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ ও শহিদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালেনর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার উপস্থিত শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকমণ্ডলিকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনায় বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোঃ মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক দেওয়ান মোঃ রাফিউল হক খান পাঠন, সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী প্রসূন আচার্য্য পল্লব, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক বিদুর কান্তি দাশ প্রমুখ। আলোচনা শেষে কলেজ মসজিদের ইমাম, মোঃ মুখলিছুর রহমান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাতের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com