বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অভিযানে ভারতীয় সীমান্তে গরু ও মদ জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তে পৃথক দুইটি অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব জব্দ করা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন জানায়, ভারতীয় মাদক দেশে ঢুকার চেষ্টা চলছে এমন খবর পেয়ে মাধবপুরে রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান চালায়। পরে রাত প্রায় ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে রামনগর এলাকায় একটি জঙ্গলের ভেতর থেকে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এদিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় গত সোমবার (৯ মার্চ) চোরাকারবারীরা ভারত থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি গরু এনে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখে। খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মদ ও গরু আইনগত ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে হস্তান্তর প্রক্রিয়াধীন।
চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com