বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বনপাড়া- ঢাকা মহাসড়কের রাজাপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এবাদ (৪৫), শরীফ (৩০). লাবু (৩৫), আতিকা (৩০), আলাল (৫৫), আয়নাল (৩৫), আলম চালক (৪০), আতাহার (৪৫), রববেল (৫০), আলম (৩২), মোহনা (৫), জান মোহাম্মদ (৫০) ও কৃষ্ণপদ (৫৫)।
বনপাড়া মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ হাসান জানান, ঢাকা থেকে আসা কেয়া পরিবহনের একটি বাস ও নাটোর থেকে সিরাজগঞ্জমুখী একটি লোকাল বাস রেজুর মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লোকাল বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়। পরে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭জনের মৃত্যু হয়। লোকাল বাসটির যাত্রীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। নিহত যাত্রীদের বেশিরভাগের বাড়ি জেলার কৈলাশপুর থানার সিধুলী ও গুরুদাসপুর উপজেলার তারানগর গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com