রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলার বনাঞ্চলে বাঁশ কেটে পাচার ॥ ট্রাকসহ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চলে গাছ ও বাঁশ রাতের আঁধারে কেটে পাচার করছে একদল দুর্বৃত্ত। এতে করে বাগানগুলো হুমকির মুখে পড়েছে। অভিযোগ আছে ফরেষ্ট অফিসের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তাদের ম্যানেজ করেই চোরাকারবারিরা এসব করছে। মাঝেমধ্যে লোক দেখানো মাত্র ১-২ জনকে আটক করা হয়। কিন্তু প্রতিদিনই লাখ লাখ টাকার মূল্যবান গাছ ও বাঁশ ট্রাকযোগে পাচার হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারের নিকট শায়েস্তাগঞ্জ ফরেষ্টার আশরাফুল আলম খানসহ একদল গার্ড অভিযান চালিয়ে একটি মুলি বাঁশ বোঝাই মিনি ট্রাক আটক করেন যার নং (ঢাকা মেট্রো-ড-১২৫৩৩৪)। এ সময় বাঁশসহ মিনি ট্রাক জব্দ করা হয়। যার মুল্য কয়েক লাখ টাকা। এ সময় পানিউমদা গ্রামের মৃত রফাত উল্লার পুত্র সাহেদ মিয়া (৪৫) কে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে আশরাফুল আলম বাদি হয়ে বন আইনে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com