শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সিলিকা বালু লোপাট হাইকোর্টের নির্দেশে প্রশাসনের নজরদারি জোরদার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় ঘোষিত সিলিকা বালুমহালগুলোকে ঘিরে অবৈধ উত্তোলন ও পাচারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সরকারি গেজেট অনুযায়ী জেলায় মোট ২৩টি সিলিকা বালুমহাল রয়েছে- মাধবপুরে ৮টি, চুনারুঘাটে ৭টি এবং বাহুবলে ৮টি। বর্তমানে অধিকাংশ মহালের কার্যকর ইজারা নেই; তবুও রাতের আঁধারে ও ভোরবেলায় ট্রাক ও ট্রাক্টরে করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ রয়েছে। এতে পরিবেশ, কৃষিজমি ও গ্রামীণ অবকাঠামো তিগ্রস্থ হচ্ছে বলে স্থানীয়দের দাবি। উপজেলা ভিত্তিক তথ্যে জানা যায়, মাধবপুরের মনতলা -চৌমুহনী, বহরা এলাকায় বিভিন্ন চড় ও নদী থেকে চোরাই পথে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। বর্তমানে মাধবপুরে কোনো বৈধ সিলিকা বালু কোয়ারি বা ইজারা নেই। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “উপজেলায় সিলিকা বালুসহ কোনো বালুমহালের বৈধ ইজারা নেই। কোথাও অবৈধ উত্তোলনের খবর পেলেই আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছি। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন নিয়মিত তৎপর রয়েছে।” চুনারুঘাট উপজেলার মুরিচড়া, পানছড়ি- গাদাছড়া, বদরগাজী, সুতাংছড়া ও কারাঙ্গী নদীসংলগ্ন এলাকায় টিলা ও ছড়া কেটে বালু নেওয়ার অভিযোগ উঠেছে। এসব এলাকাতেও বর্তমানে সরকার অনুমোদিত কোনো বৈধ ইজারা কার্যকর নেই। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, “বিগত সময়ে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। ইজারা ও পরিবেশগত শর্ত পূরণ ছাড়া কোনো উত্তোলন অনুমোদিত নয়। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর নজরদারি চালাচ্ছি।” বাহুবল উপজেলার মিরপুর, ভাদেশ্বর, পুটিজুরি, সাতকাপন ও স্নানঘাট এলাকাতেও একই ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, গভীর খননের ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি বাড়ছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার প্রিতিলতা বর্মণ বলেন, বাহুবলে সিলিকা বালুর কোন মহাল বা কোয়ারি সেই। বালু পাচারকারীদের শনাক্ত করতে আমরা তৎপর রয়েছি। এদিকে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর পক্ষ থেকে বলা হয়েছে, সিলিকা বালু উত্তোলনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ ও পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক। সংগঠনের এক কর্মী ওমাইয়া ফেরদৌস বলেন, “অননুমোদিত উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, টিলা ধসের ঝুঁকি বাড়ছে এবং জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে।” এ প্রেক্ষাপটে বলা, একটি রিট দায়ের করলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অবৈধ সিলিকা বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। আদালত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবিলম্বে অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নজরদারি অব্যাহত থাকবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com