বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দীঘলবাগ গ্রামে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশের কাছে আবেদন

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও একটি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে ফেরারী আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছেন হবিগঞ্জ সদর থানার দীঘলবাক গ্রামের বশির আহমেদ ভিংরাজ নামে এক নিরীহ যুবক। এ মিথ্যা অভিযোগ থেকে রেহাই পাওয়ার জন্য তিনি হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত আবেদন জানিয়েছেন।
জানা যায়, গত ১ আগস্ট সকাল ১১টায় দীঘলবাগ গ্রামের বশির আহমেদ ভিংরাজ এর দোকান থেকে বাকীতে মাল না দেয়ায় একই গ্রামের নানু মিয়ার পুত্র আব্দুল মালেক ও তার লোকজন মারধোর করে। এতে বশির আহমেদ ভিংরাজ গুরুতর আহত হলে দুপুর ১২টায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একই দিন জুম্মার নামাজের পর এ ঘটনাকে কেন্দ্রে করে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় মালেক মিয়ার চাচাত ভাই তোতা মিয়া স্ট্রোক করে মারা যায়। এদিকে হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তোতা মিয়াকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে আব্দুল কাইয়ূম বাদী হয়ে বশির আহমেদ ভিংরাজ ও তার লোকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। নিরুপায় হয়ে বশির আহমেদ ভিংরাজ এ মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এবং সঠিক তদন্তের দাবী জানিয়ে হবিগঞ্জ সদর থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা ইকবাল বাহারের নিকট আবেদন জানিয়েছেন। একই সাথে যথাযত ব্যবস্থা নেয়ার জন্য আবেদনের অনুলিপি হবিগঞ্জ পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com