মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ ৪ আসনে চা শ্রমিকদের পছন্দ সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপজেলার ২৩টি চা বাগানে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ব্যাপক জনসমর্থন দৃশ্যমান হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত চা বাগান এলাকাগুলোতে এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাটের ২৩টি চা বাগানে মোট ভোটার সংখ্যা প্রায় ৭৫ হাজার, যা এই আসনের নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতে এসব ভোটারের বড় অংশই নৌকার সমর্থক ছিলেন। তবে এবার নৌকা প্রতীক না থাকায় তারা স্থানীয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সৈয়দ মোঃ ফয়সলের দিকে ঝুঁকছেন বলে জানান। গতকাল সোমবার দিনভর কয়েকটি চা বাগানে সরেজমিনে গিয়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারা নিরাপত্তা, শান্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। সব মিলিয়ে মাধবপুর-চুনারুঘাটের চা-বাগান এলাকাগুলো এখন নির্বাচনী উত্তাপের কেন্দ্রে পরিণত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com