মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মানুষ নতুন নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ-ডাঃ জীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী দল বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ডাঃ সাওয়াখাত হাসান জীবন এর সমর্থনে বানিয়াচং উপজেলার ৭নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলদারপুর গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে এই সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের গরীব ও দুঃখী মানুষের ভাগ্যেউন্নয়নে তিনি ধানের শীর্ষ মার্কায় ভোট কামনা করেন। ডাঃ জীবন বলেন, আপনাদের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানের মার্কাকে বিজয়ী করে দেশ পরিচালনা দায়িত্ব দিলে বড়পরিসরে আপনাদের জন্য কাজ করার সুযোগ পাব। তিনি বলেন, নির্বাচনে দেশে ষড়যন্ত্র চলমান রয়েছে। সকল ষড়যন্ত্রকে নৎসাত করতে আপমোর জনসাধারণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডাঃ জীবন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের দ্বারা যেন কখনোই কোন মানুষের ক্ষতি না হয়, কষ্ট না পায়, সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। জনসভাটি প্রমাণ করে এলাকার মানুষ নতুন নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com