শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কাশিপুরী পীর তাজুল ইসলাম আর নেই ॥ আজ জানাযা

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা পীরে তরিক্বত শাহ সুফি মাওলানা তাজুল ইসলাম চৌধুরী আলক্বাদেরী (কাশিপুরী পীর সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি দুপুরে গুরুতর অসস্থ অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
মরহুম পীর সাহেব দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি অসংখ্য ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামী ২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় কাশিপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com