বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই-এস.এম. ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেন, আামি কাজে বিশ^াসী। জীবনের শেষদিন পর্যন্ত কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। যে দিন রাজনীতিতে এসেছিলাম সেই দিন থেকেই (চুনারুঘাট-মাধবপুর) একটি আধুনিক উপজেলায় রুপান্তর করার জন্য কাজ শুরু করেছিলাম। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান-মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির কান্ডারী হিসাবে আমাকে মনোনীত করে দলে মনোনয়নপত্র দিয়েছিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত জসাধারন থেকে বিচ্ছিন্ন হয়নি। শত অত্যাচার-নির্যাতন,হামলা-মামলা সহ্য করে মানুষের পাশে ছিলাম। সরকারি কোন দায়িত্বে ছিলাম না। তবু চুনারুঘাট-মাধবপুর উপজেলায় শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। আমার দলের চেয়ারম্যান তারেক রহমান মাইনরিটি শব্দে বিশ^াসী না। হিন্দু-মুসলমান সবাই সমান। রাষ্ট্রের নাগরিক হিসাবে সমান ভাবে মৌলিক অধিকার ভোগ করবে। বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রিয় ক্ষমতায় গেলে ফ্যামেলি কার্ডের মাধ্যমে মায়েদের ক্ষমতায় করা হবে। যে কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার দুই থেকে আড়াই হাজার টাকা নগদ অথবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে পাবে। অপর দিকে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের বিনা মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেয়া হবে। এলাকাবাসীর জন্য বেগম খালেদা জিয়ার শেষ উপহার আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া। আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি কথা দিচ্ছি আমার এলাকায় কোন চাঁদাবাজি-সন্ত্রাসী থাকবে না। সকল নাগরিক সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। কেউ কোন ধরনের অন্যায়-জুলুম করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর, বাকশাইর, মীরনগর এবং শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতররণকালে উপস্থিত সর্বস্থরের জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সলের পক্ষে আদাঐর ইউনিয়নের আতকাপাড়া, গোয়ালনগর, কবিলপুর, আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা, দিঘীরপাড়, সুলতানপুরসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ধানের শীষের লিফলেট করেন। এ সময় তিনি বলেন ফয়সল ভাই আমাদের পরিক্ষীত নেতা। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই এখন সুযোগ এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করা। সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে চুনারুঘাটের সাটিয়াজুরী, সুন্দরপুর বাজার, রসুলপুর, চুনারুঘাট বাজারে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ধানের শীষের লিফলেট করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন- আমার বাবা ফয়সল সাহেব একজন সৎ, যোগ্য ব্যক্তি। মাধবপুর চুনারুঘাটের উন্নয়নে কাজ করেছে সারাটা জীবন। শেষ বয়সে আপনাদের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে। আমার বাবাকে শেষ বারের মতো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন আমরা দু’ভাইসহ পরিবারের সদস্যরা আপনাদের পাশে থেকে উন্নয়ন করে যাব ইনশাল্লাহ।
সায়হাম নীট কম্পোজীট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে জোয়াল ভাঙ্গা, চানপুর চা বাগান, বেগমখান চা-বাগান, নালূয়া চা-বাগান, দোলনা চা-বাগান, লক্ষিপুর, সাবের খোলা, দক্ষিণ দেওরগাছ ও চানপুর বস্তি এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত চা-শ্রমিক ও জনসাধারনের উদ্দেশ্যে বলেন- আমার বাবা ফয়সল সাহেব বিশ^াস করে বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই রাষ্ট্রের সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। তাই তো তিনি এলাকার বেকারত্ব ঘোছাতে নিজ এলাকায় মিল-ফ্যাক্টরি নিমার্ণ করে সবাইকে চাকুরীর সুযোগ করে দিয়েছেন। আমাদের ফ্যাক্টরীতে শত শত চা-শ্রমিককে সন্তানেরা চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। আসন্ন নির্বাচনে আমার বাবা ফয়সর সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন আমরা আপনাদের সমস্যা সমাধানে বাবার পাশে থেকে সমাধান করব ইনশাল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com