বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে চীফ জুডিসিয়াল আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জ জেলাতেও জাতীয় পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অধস্তন আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে অধস্তন আদালতের সর্বস্তরের কর্মচারীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। একই দাবিতে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীরা পৃথক বিক্ষোভ সমাবেশ করেন।
বক্তারা বলেন, জাতীয় বেতন স্কেল বা পে-স্কেল কেবল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাপ্তরিক প্রক্রিয়া নয়; বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলে। জীবনযাত্রার মান ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, কর্মস্পৃহা জাগ্রতকরণ এবং দুর্নীতি ও অনিয়ম হ্রাসে পে-স্কেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের সর্বশেষ পে-স্কেলের পর গত ১০ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেলেও এ সময়ের মধ্যে নতুন কোনো পে-স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বক্তারা আরও জানান, বর্তমান অন্তর্র্বতী সরকার সরকারি কর্মচারীদের দাবির প্রেেিত পে-কমিশন গঠন করে। জাতীয় পে-কমিশন গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে একটি সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাখিল করলেও সুপারিশ প্রাপ্তির পর অদৃশ্য কারণে পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া স্থবির হয়ে রয়েছে।
আদালতের কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি ফাহিমা খানম, মাসুক আহমেদ ও কামরুজ্জামান, সেক্রেটারি সৈয়দ গোলাম হাদী, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক রায়হান আহমেদ আকাশ, সহ অর্থ সম্পাদক মঈনউদ্দীন সোহেল, রামেন্দ্র, বাবলু আহমেদ, জহিরুল ইসলাম তুহিন, তাউছ মিয়া, আবু ছালেহ, মাহবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শেখ আল আমিন ও বিপ্লব দাশ (উপ-প্রশাসনিক কর্মকর্তা), কাজর দাস (উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা) এবং অফিস সহকারী আব্দুল ওয়াদুদ, নুরুল হোসেন ও রজব আলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে। সমাবেশ শেষে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com