মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত-গণ অধিকার পরিষদ মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এক সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামস্থ তাঁর নিজ বাসভবন ‘হাসান মঞ্জিলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডা. জীবন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে দল ক্ষমতায় গেলে এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।” তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও হাওর অঞ্চলের জীবনমান উন্নয়নে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব মো: লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর উদ্দিন আহমেদ , সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও বর্তমান সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া। আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তাওহীদ হাসান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বশীর আহমেদ এবং প্রার্থীর মিডিয়া ম্যানেজার সাংবাদিক মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সিনিয়র সদস্য একে আজাদ, যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ ও পাঠাগার সম্পাদক হৃদয় হাসান শিশির। এছাড়াও বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ যুবায়ের জসিম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, শিব্বির আহমেদ আরজু, এশিয়ান টিভি আনোয়র হোসেন ও এনটিভি (ইউরোপ) এর প্রতিনিধি আক্তার হোসেন আলাহাদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।