বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ জানুয়ারি ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com