বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নুরপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ জেলে থেকেও আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি হবিগঞ্জ পৌরসভায় ৩ বার মেয়রের দায়িত্ব পালন করেছি। প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। ১/১১ সরকার এবং আওয়ামীলীগ সরকার আমার বিরদ্ধে অসংখ্য মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েছে, কিন্তু কোনো দুর্নীতি মামলা দিতে পারে নাই। কারণ কোনো দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, কোনো অন্যায়, দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। আমি জনগণের আমানত খিয়ানত করি নাই। জনগণের আমানত খিয়ানত করি নাই বলেই মানুষ আমাকে বার বার ভোট দিয়েছে। সিলেট জেলে থেকেও আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলাম। জনগণের জন্য কাজ করলে জনগণ প্রতিদান দিতে ভুল করে না।
তিনি গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন, জানার চেষ্টা করছের তাদের সমস্যার কথা, তুলে ধরেছেন বিএনপি রাষ্ট্র মতায় গেলে জনগণকে নিয়ে তাদের পরিকল্পনা, দিয়েছেন নানান প্রতিশ্রুতি।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, আসকির মেম্বার, নিজামুল ইসলাম বেলাল, সাবেক আহবায়ক সলিম উল্লাহ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হোসেন সান্টু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আছকির মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আরিফুল হোসেন খোকন,আব্দুল করিম, দিলাল সরদার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com