বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে নির্বাচনী জনসভায় ডাঃ জীবন ॥ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও কৃষি কার্ড চালু করা হবে

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা আনন্দবাজারে আয়োজিত জনসভায় সাধারণ মানুষের ঢল নেমেছিল। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন স্থানীয় ভোটারদের সামনে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। ডাঃ জীবন তার বক্তব্যে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন যে, নির্বাচিত হলে আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষায় এবং মসজিদগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যথাযথ মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আলেমদের সম্মান নিশ্চিত করা তার অন্যতম অগ্রাধিকার হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামেলী কার্ড’ এবং কৃষকদের অধিকার ও ভতুর্কি নিশ্চিত করতে বিশেষ ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। বানিয়াচংয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে এই চিকিৎসক নেতা বলেন, “ব্যক্তি বা দলের ঊর্ধ্বে উঠে আমি একটি আধুনিক, সুন্দর ও বৈষম্যহীন বানিয়াচং গড়তে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়েই এই জনপদের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে।
“উল্লেখ্য যে, ডাঃ জীবন এখানে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণঅধিকার পরিষদ-এর সমন্বয়ে গঠিত শক্তিশালী জোটের প্রতিনিধিত্ব করছেন।
৬নং কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মাইননুদ্দিন মেম্বার এর সভাপতিত্বে এবং বিএনপি নেতা নজরুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, আল আজাদ হোসেন জাবেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান আহমেদ, বিএনপি নেতা জামাল মিয়া, ইসহাক মিয়া, মাহফুজ মিয়া, জহিরুল ইসলাম, জলিল মিয়া, মনির মিয়া, কালাম মিয়া। সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার এবং বানিয়াচংয়ের উন্নয়নে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com