মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে যেতে হবে-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে এবং চুনারুঘাট-মাধবপুরের জনসাধারণকে অনেক মায়া করতেন এবং ভালবাসতেন। আমার মাধ্যমে দু’উপজেলা শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছেন এবং মৃত্যুর আগে মাধবপুর-চুনারুঘাটবাসীকে ধানের শীষ উপহার দিয়ে গেছেন। তাই বেগম খালেদা জিয়ার শেষ উপহার ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকের ঘরে ঘরে তে তে হবে। তাদের ভোট চাইতে হবে এবং ১২ তারিখ যেন ভোট দেয়ার জন্য কেন্দ্রে যায় সে জন্য কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে দলীয় কোন্দল ভুলে এক কাতারে আসতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতায় যদি এমপি নিবার্চিত হই তাহলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে দেখানো পথেই এলাকার উন্নয়নে কাজ করে যাব। সেখানে থাকবে না কোন বৈষম্য। সকল এলাকায় ন্যায় ও ইনসাফের ভিত্তি উন্নয়ন হবে। আমাদের সকলের প্রচেষ্টায় মাধবপুর-চুনারুঘাটকে আধূনিক উপজেলায় রুপান্তর করব ইনশাল্লাহ।
গতকাল শুক্রবার চুনারুঘাট উপজেলায় ধানের শীষ প্রতীকের নিবার্চনী অফিস উদ্বোধনকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিররাজ আলী, সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসুসহ বিপুল বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com