মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গরম আসার আগেই হবিগঞ্জে বিদ্যুৎ ভেলকিবাজি ॥ চরম দুর্ভোগে জনজীবন

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরম মৌসুম শুরু হওয়ার আগেই হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে শুরু হয়েছে চরম ভেলকিবাজি। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়ছে জনজীবন। ব্যাহত হচ্ছে অফিস-আদালত, শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, যা গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো আধা ঘণ্টা, কখনো আবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেওয়া হচ্ছে না। ফলে মানুষ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে না। শনিবার মানেই সারাদিন অন্ধকার ! স্থানীয়দের অভিযোগ, প্রতি শনিবার নিয়ম করেই প্রায় সারাদিন বিদ্যুৎ বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিভাগ এটিকে ‘রক্ষণাবেক্ষণ’ বা ‘লাইন মেরামত’-এর অজুহাত দেখালেও বাস্তবে অন্যান্য দিনেও একইভাবে একাধিকবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এতে করে শনিবার বিদ্যুৎ না থাকলেও বাকি দিনগুলোতেও দুর্ভোগ কমছে না।
একজন ব্যবসায়ী বলেন, “শনিবার বিদ্যুৎ থাকবে না, এটা আমরা ধরেই নিই। কিন্তু অন্য দিনগুলোতেও যখন বারবার বিদ্যুৎ যায়, তখন ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়ে।”
শহরের তুলনায় গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যদিনের সঙ্গী। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর গ্রামগুলো অন্ধকারে ডুবে যায়। একজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরম তো এখনো শুরুই হয়নি, এখনই যদি এই অবস্থা হয়, তাহলে রমজান বা বৈশাখে কী হবে ?”।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com