মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

একটিবার ১০ দলকে সংসদে পাঠান আপনাদের জীবনমান বদলে দেব-আব্দুল বাছিত বড়হুজুর

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) দিনভর আজমিরীগঞ্জ উপজেলার হাট বাজার, রাস্তা-ঘাট, ওলি-গলি চষে বেড়িয়েছেন। এ সময় তিনি বলেন স্বাধীনাতর পর অনেক সরকার এসেছে-গেছে, কমবেশি উন্নয়ন হয়েছে। কিন্তু সেই নাম সর্বস্ব উন্নয়ন ছিল চরম দুর্নীতিতে মোড়ানো। ১০ দল সরকার গঠন করলে সকল উন্নয়নমুলক কাজসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা হবে। তিনি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা একটিবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন খেলাফত মজলিস, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার বিপ্লবে নেতৃত্ব দেওয়া এনসিপিসহ ১০ দলকে মুল্যবান ভোট দিয়ে দয়া করে সংসদে পাঠান, আমরা আপনাদের জীবনমান বদলে দেব ইনশাআল্লাহ। আজমিরীগঞ্জে দেওয়াল ঘড়ি মার্কার গণ-সংযোগ, প্রচার মিছল ও পথসভায় ১০ দলীয় জোট লিয়াজু কমিটির আহ্বায়ক সৈয়দ মুশাহিদ আলী এবং সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের সেক্রটারী মাওলানা আব্দুল মুকিত সালেহ, আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নাসির উদ্দিন চৌধুরীসহ ১০ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com