মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

একুশ বছর পর তারেক রহমান শ্বশুরবাড়ি সিলেটে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে চলছে ব্যস্ত প্রস্তুতি। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন বলে স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে।
বহু বছর পর তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৪০ হাড়ি আখনি রান্না করা হয়। দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরণী বিতরণ করা হবে।’
জানা যায়, স্বল্প সময়ের নোটিশে কর্মসূচি চূড়ান্ত হলেও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে। জুবাইদা রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হওয়ায় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়নি। তারপরও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও চার দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি আন্তরিক ও সুন্দর পরিবেশ পান।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত ওই বাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি সেখানে প্রথমবারের মতো যান। প্রায় ২১ বছর পর আবারও তাঁর সফর ঘিরে এলাকাজুড়ে আলাদা এক আগ্রহ তৈরি হয়েছে।’
বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়স্বজনেরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জামাই আগমনের উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়ন, দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণেও বিশেষ দোয়ার ব্যবস্থা থাকবে।
তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সে সময় তাঁর সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর আবার সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা। তাঁরা সিলেটের জামাইকে এক নজর দেখতে মুখিয়ে আছেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক তিনটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com