বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দোয়া মাহফিলে জি কে গউছ ॥ চোখের আড়াল হলেও খালেদা জিয়া মানুষের অন্তরে বেঁচে থাকবেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- চোখের আড়াল হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে বেঁচে থাকবেন। কারণ খালেদা জিয়া দেশের মানুষকে কষ্ট দেননি। খালেদা জিয়ার জবান যেমন ছিল পবিত্র, তেমনি উনার কাজও ছিল পবিত্র। দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হয়, দেশের স্বাধীনতা ক্ষতিগ্রস্থ হয় এমন কর্মে খালেদা জিয়া নিজে জড়াননি, অন্যদেরকে জড়াতে উৎসাহ দেননি। সে জন্য দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, প্রাণ ভরে ভালবাসার প্রতিদান দিয়েছে। যে কারণে খালেদা জিয়াকে কোনো দিন পরাজয়ের স্বাদ গ্রহন করতে হয়নি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ২৬টি আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই রেকর্ড বাংলাদেশের আরও কোনো নেতা-নেত্রীর নেই। মানুষকে ভালবাসলে মানুষ প্রতিদান দেয়। দল ধর্মের উর্ধ্বে উঠে মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, জানাজায় উপস্থিত হয়েছেন। এটা ছিল খালেদা জিয়ার প্রতি মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। তিনি গতকাল সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি বিএনপি নেতা ডাঃ শামছুল আলমের সভাপতিত্বে ও ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com