মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ॥ ডিস্ট্রিবিউটরকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয়রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে পরিচালিত এই মোবাইল কোর্টে এলপিজি গ্যাসের মজুদ ও মূল্য যাচাই করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযান চলাকালীন দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা হওয়া সত্ত্বেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই অপরাধে ইনাতগঞ্জ বাজারের ‘জালাল এনার্জি পয়েন্ট’ নামক প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর জামাল চৌধুরীকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারার আওতায় এই জরিমানা করা হয়। সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং অভিযুক্ত ডিস্ট্রিবিউটরকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে ও স্বল্প লাভে গ্যাস বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবীগঞ্জবাসীকে গ্যাস কেনার সময় অবশ্যই বিক্রয় মেমো সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। যদি কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানায় কিংবা অতিরিক্ত মূল্য দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com