বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির সুস্পষ্ট রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের লক্ষ্যেই তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই।
গতকাল রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু একটি সরকার গঠনের বিষয় নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ।
সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেট সফর সফল করতে সভায় উপস্থিত সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অধিকার, ভোটের মর্যাদা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্া ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নে সমান সুযোগ নিশ্চিত করতে এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে দেশ গণতন্ত্র ও ভোটাধিকার সংকটে রয়েছে। এই সংকট উত্তরণে বিএনপির নেতৃত্বে জনগণ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃংখলা বজায় রেখে নির্বাচনের সময় মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। আরেক বিশেষ অতিথি বিএনপি নেতা ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। জাতীয়তাবাদী দর্শন সেই মানবিক উন্নয়নকেই সর্বাধিক গুরুত্ব দেয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লা, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com