মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ চোরাকারবারি আটক

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের কসবা শেখ লিপাই মিয়ার পারিবারিক কবরস্থানের গেইট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ২৯২টি কার্টুনে মোট ১৪ হাজার ১৬ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. সোহাগ বেপারী (৩৬)। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দণি সুজানকাঠি গ্রামের শহীদ বেপারীর ছেলে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান বলেন, হবিগঞ্জ জেলায় চোরাচালান ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় আদালতে উপস্থাপন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com