বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে ব্যঙের ছাতার মত গজে উঠেছে অবৈধ ফার্মেসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৫১৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সবকটি বাজারে ব্যঙ্গের ছাতার মত ফার্মেসী গজে উঠেছে। এসব অবৈধ ফার্মেসী গুলোতে বেশির ভাগ ঔষধ ব্যবসায়ীরা স্বল্প শিক্ষিত। তারা শুধু ঔষধ ব্যবসায়ী নন, নিজেকে ডাক্তার হিসেবেও পরিচয় দেন। লাইসেন্সবিহীন এসব ফার্মেসীতে কোন সনদ ছাড়াই অবৈধ ডাক্তাররা ফার্মেসীতে বসে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ না নেয়ায় এর প্রসার ঘটছে। একটি সূত্রে জানা যায় উপজেলার বড় বাজার হিসেবে পরিচিত বুল্লা বাজারসহ কালাউক, বামৈ, মুড়াকরি ও লাখাই বাজারে প্রায় ২শতাধিক ফার্মেসী রয়েছে। অধিকাংশ ফার্মেসীতে নিম্ন মানের ঔষধ বিক্রয় করা হয়। পক্ষান্তরে কোন স্পেশালিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধগুলি এসব বাজারে পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন মানের ঔষধের ছড়াছড়ি। সেখানে ভাল কোম্পানির ঔষধ সীমিত সংখ্যক ফার্মেসীতে পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com