বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে জমির পানি ছেড়ে ধানের চারা নষ্টের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন মোজাহিদ মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
মৃত সমছু মিয়ার ছেলে আহত মোজাহিদ মিয়া জানা যায়, শ্রীমতপুর গ্রামের মৃত সজলু মিয়ার পুত্র সফিকুর রহমান তার ভাই হাফিজুর রহমান, ছেলে কামরুল হাসান, হাফিজুর রহমানের ছেলে দোহা মিয়া, মেহেদী হাসানসহ বেশ কয়েকজন এ হামলা চালিয়ে আহত মোজাহিদ মিয়া জানান। তিনি জানান, গতকাল শনিবার দুপুরে অভিযুক্তরা মোজাহিদ মিয়াদের ধানের জমির আইল কেটে পানি ছেড়ে দেয়। এতে তাদের ধানের চারা নষ্ট করা হয়। খবর পেয়ে মোজাহিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা মোজাহিদকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ওসির নির্দেশে থানার এসআই হিল্লোল রায় আহত মোজাহিদকে দেখতে হাসপাতালে যান। নবীগঞ্জ থানার ওসি জানান, আইনের উর্ধ্বে কেউ নয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
অপর একটি সূত্রে জানা যায়, এর আগে নবীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, একতিয়ারপুর মৌজার একটি জমি তিনি আইনগতভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই জমি নিয়ে তাঁর চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত শফিকুর রহমান, হাফিজুর রহমান, মেহেদী হাসান ও কামরুল হাসান দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। পরে বিষয়টি মুরুব্বিদের জানিয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুজাহিদ আহমেদ।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত আসামীরা মুজাহিদের জমির আইল কেটে পানি দিয়ে ধানের চারা ব্যাপকভাবে নষ্ট করছে। মুজাহিদ আহমেদ প্রতিবাদ করায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শফিকুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত রয়েছেন এবং তিনি এই পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মুজাহিদ আহমেদ ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছেন।
মুজাহিদ আহমেদের পরিবার দাবি করেছে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সামাজিক সালিশ বা স্থানীয় কোনো বিচার মানতে চান না। এতে করে বাদী ও তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com