বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সুমি হত্যাকাণ্ড ঘাতক স্বামী কৃষাল গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের সুমি দাশ (২১) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে সুমির পরিবারের দাবী পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পিটিয়ে সুমিকে হত্যা করা হয়েছে। সুমির মা বাবলী রানী চৌধুরী গত ৭ জানুয়ারি রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেছেন। র‌্যাব সুমি হত্যার ঘটনায় স্বামী কৃষাল শেখর তালুকদার (২৪)কে গ্রেপ্তার করেছে।
নিহত সুমি দাশ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ২ বছর আগে পারিবারিকভাবে সুমির বিয়ে হয় সুমানগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাস পুত্র কৃষাল শেখর তালুকদারের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ দেখা দেয়। সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে সুমি বাবার বাড়ি চলে আসেন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
প্রায় দেড় মাস আগে স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাঁকে বুঝিয়ে পুনরায় ধোপাখালি এলাকার ভাড়া বাসায় ফিরিয়ে নেন। ৭ জানুয়ারি বিকেলে সাড়ে ৫ টার দিকে সুমির শশুর মোবাইল ফোনের মাধ্যমে মেয়ের মাকে জানায় তার মেয়ে মারা গেছে এবং লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে আছে। উক্ত সংবাদ পেয়ে সুমির মা আত্মীয়-স্বজন সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে সুমির গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।
সুমি দাশের মরদেহ গত বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জের দত্তগ্রামে সমাধি করা হয়েছে।
এদিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-৯ এর অভিযান চালিয়ে ‘সুমি দাশ’ হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী কিশাল শেখর দাস (২৪ কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র‌্যাব সূত্রে জানায়, মামলার প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর থানার ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে কিশাল শেখর দাস (২৪)কে গ্রেফতার করে। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com