বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগকারীরা কী ঘরের শত্রু বিভীষণ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগকারী দু’জনই বিএনপি নেতা। তারা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুশফিকুজ্জামান চৌধুরী নোমান এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু। তন্মধ্যে জিতু মিয়া সেন্টু সাবেক এমপি শেখ সুজাত মিয়ার পিএস বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতারা দাব্ িকরছেন সাবেক এমপি ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার ইন্ধনেই ওই দু’জন ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এ কারনে তাদেরকে ৩ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলন পূর্ব ভিডিও বার্তায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। তবে বিএনপি’র মধ্যে বিভাজন সৃষ্টি করে অন্যান্য প্রার্থীরা সুযোগ নেয়ার চেষ্টা করছেন কি-না-পুরোদমে প্রচারণা শুরু হলে তা অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
এদিকে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি ফেসবুক আইডিতে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র সমালোচনার নিন্দা জানান। এই ঘটনার সাথে জড়িত নন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুশফিকুজ্জামান চৌধুরী নোমান এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু পৃথকভাবে বিএনপির মনোনিত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডক্টর রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ প্রদান করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপি দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেন। হাতে গুনা দু-একজন ব্যতিত প্রেসক্লাবের কোন সাংবাদিকদের দাওয়াত না দিলেও অনুষ্টিত সাংবাদিক সম্মেলনের ভিডির সরাসরি ফেসবুক লাইভ করা হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা তার বক্তব্যে মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও জিতু মিয়া সেন্টুর অভিযোগ ভিত্তিহীন দাবী করে তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি এ ঘটনার জন্য বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে দায়ি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com