বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ শহরে ছিচকে চোরের দৌরাত্ম্য

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দিন দিন বেড়েই চলেছে ছিচকে চোরের দৌরাত্ম্য। গভীর রাত থেকে ভোরের আগ মুহূর্ত পর্যন্ত শহরের বিভিন্ন মহল্লায় সক্রিয় হয়ে উঠছে চোরচক্র। পানির মোটর, রড, টিউবওয়েল, লোহার গেট, বৈদ্যুতিক তার-কিছুই আর তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। শহরের শায়েস্তানগর, মোহনপুর, কোর্ট স্টেশন এলাকা, রাজনগর, নিউ মুসলিম কোয়ার্টার, দণি শ্যামলীসহ পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই প্রতিদিন কোনো না কোনো চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে ভাড়া বাসা ও নির্জন গলিগুলোতে চোরের উপদ্রব বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, গভীর রাতে বা ভোরের দিকে চোরেরা দলবদ্ধভাবে এসে বাড়ির সামনে বা পেছনে রাখা পানির মোটর ও টিউবওয়েল খুলে নিয়ে যাচ্ছে। কোথাও আবার নির্মাণাধীন ভবন থেকে রড ও লোহার মালামাল চুরি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখছেন, তাদের বাড়ির মূল্যবান জিনিসপত্র আর নেই।
নিউ মুসলিম কোয়ার্টারের বাসিন্দা আব্দুল করিম বলেন, “মাত্র তিন মাসের ব্যবধানে আমাদের এলাকায় চারটি পানির মোটর চুরি হয়েছে। অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। রাতে পুলিশের টহল চোখে পড়ে না বললেই চলে।”
স্থানীয়দের অভিযোগ, পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে রাত গভীর হলেই শহরের অলিগলি কার্যত চোরদের দখলে চলে যায়। এ সুযোগে তারা নির্বিঘ্নে চুরি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শহরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com