বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মুড়ারবন্দ মাজার শরিফে ওরস ৩ ও ৪ জানুয়ারি

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফে শায়িত পীরে মুকাম্মেল, মুর্শেদে কামেল আলা হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ)-এর ৩৩তম ওফাৎ দিবস স্মরণে আগামী ৩ ও ৪ জানুয়ারি দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী মাজার শরিফ জিয়ারত, মোতাওয়াল্লীর বাসভবনে সারারাত কোরআন খতম, জিকির-আজকার, সামা মাহফিল, বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৪ জানুয়ারি শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরশ মোবারকের সমাপ্তি ঘটবে। পবিত্র ওরশ উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত আশেকান, ভক্তবৃন্দ ও মুরিদানগণ অংশগ্রহণ করে থাকেন।
উক্ত পবিত্র ওরশ মোবারক সফল করার লক্ষ্যে সারাদেশের আশেকান ভক্তবৃন্দ ও মুরিদানদের উপস্থিত থাকার জন্য দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লী ও গদ্দীনিশীন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com