শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে দুই মন গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২ মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল হোসেন (৪৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নান্দেড়াই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। বুধবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, ওই রাতে চন্ডীছড়া চা বাগানের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল ৩টি সাদা প্লাস্টিক বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে জালাল জানায় যে, সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর তল্লাশি করে নীল রংয়ের পলিথিন ও খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত জালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com