বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে অস্ত্র রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরাশায়ী

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে আছকির। পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তার অপর এক সহযোগীকে খুঁজছে পুলিশ। আটক আছকিরের বাড়ি চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-পার্শ্ববর্তী সৈয়দাবাদ গ্রামের আজগর আলীর সাথে আছকিরের বিরোধ চলে আসছিল। আজগর আলীকে ফাঁসাতে আছকির তার (আজগর আলী) বাড়িতে একটি পাইপগান রেখে আসে। পরে সে পুলিশকে জানায়ে যে আজগর আলীর বাড়িতে অস্ত্র রয়েছে। খবর পেয়ে গত ২ অক্টোবর চুনারুঘাট থানার দারোগা হারিফুর রহমানসহ একদল পুলিশ সৈয়দাবাদ গ্রামের আজগর আলীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় আজগর আলীর বসত ঘরের বারান্দায় সুকেসের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর সন্দেহ হলে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজগর আলীকে ফাঁসানোর জন্য আছকির ও সফিক ঘটনা সাজিয়ে বলে পুলিশের ধারণা জন্মে। পরে আজগর আলীকে ৫৪ ধারায় হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে আছকির মিয়া ও একই এলাকার ইদ্রিছ আলীর পুত্র সফিক মিয়া এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশে চেষ্টা চালায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানার দারোগা কবির হোসেন ভূইয়া ও হারুন আল রশীদসহ একদল থানা পুলিশ অভিযান চালিয়ে আছকিরকে তার বাড়ি থেকে আটক করে।
উল্লেখ্য, আছকিরের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা হাঙ্গামা, সরকারি জমি দখল, নারী নির্যাতন, নিরীহ মানুষকে মামলা মোকদ্দমায় হয়রানি, চুরি, জোয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপর দিকে আছকিরের সহযোগী সফিককে খুঁজছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com