মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে নহরপুর শাহজালাল (র.) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন দিলাল চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খালেক মঞ্জিলের সত্ত্বাধিকারী ও মাদ্রাসার দাতা সদস্য দিলাল চৌধুরী।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) পূর্ব নির্ধারিত তারিখে উপজেলা পজীপ কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার শাকিল আহমদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে দিলাল চৌধুরীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার সুপার মাওলানা মো. জামাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দিলাল চৌধুরী বলেন, “নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদ্রাসা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করাই আমার মূল লক্ষ্য। আমাকে যে দায়িত্ব ও আস্থা প্রদান করা হয়েছে, সে জন্য মাদ্রাসার সকল অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com