মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিনর যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিনের মাথায় পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের পুত্র। তার মৃত্যু নিয়ে নানা প্রধ্ন দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত কামদেব দাসের বড় ভাই যুবরাজ দাস বলেন, একই এলাকার জনৈক মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলো কামদেব দাস।
তিনি আরো জানান, আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি এবং তার ব্যবহৃত মুটোফোন নাম্বারটি বন্ধ পাই।
স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুরে মরদেহটি দেখতে পায়। পরে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। শুনেছি তার একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কি ঝামেলা ছিল।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com