শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে গাছচোর-বনরক্ষী গুলাগুলি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গাছচোর ও বনরক্ষিদের মধ্যে গুলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলার পর র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে লোহর তৈরী একটি পিস্তল ও একটি রাবারের তৈরী কার্তুজ উদ্ধার করেছে। রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি দল অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বৈরাগী টিলা এলাকা থেকে এগুলো উদ্ধার করে। গত ১১ ডিসেম্বর রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের নিশ্চিন্তপুর পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় মোট ৩৪ রাউন্ড গুলি ছোড়া হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত দেশীয় পিস্তল ও রাবারের কার্তুজটি ওই গোলাগুলির ঘটনায় ব্যবহার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের নিশ্চিন্তপুর পাহাড়ে গাছচোর ও বনরক্ষিদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের সময় বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বনরক্ষীরা পিছু হটেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছুলে গাছচোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ টুকরা সেগুন, ৮ টুকরা আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির মোট ৫৭ টুকরা কাঠ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন।
মামলার পর র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বনাঞ্চলের বৈরাগী টিলায় অভিযান চালিয়ে পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়। এগুলো চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মানিক মিয়া, সুমন মিয়া, শফিক মিয়া, শাহিদ মিয়া, মিশন মিয়া, কাওসার আলম দুলাল, পারভেজ মিয়া, পীরপুর গ্রামের শাহিন মিয়া, মিস্টার মোল্লা ও আমিরপুর গ্রামের সুমন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com