রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে মাদক কারবারি আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের এক দল পুলিশ অভিযান চালিয়ে বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজের ওপর থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর নাম খুরশিদ আলম (৫০)। আটক খুরশিদ আলম মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মন্নুর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com