মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকাল ১১টার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সাল চৌধুরী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক আলমগীর কবির, এনসিপি জেলা প্রতিনিধি তন্ময় তাহের, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৭টায় মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি, বীরত্বগাথা ও আত্মত্যাগ স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দেশাত্মবোধক পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com