মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর ঘটনায় সড়ক দুর্ঘটনায়।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) নিজ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com