বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৯ ডিসেম্বর মঙ্গলবার জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন এর পরিচালনায় সভায় বক্তারা নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও নতুন কমিটি নানা চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ দক্ষ জনশক্তি দিয়ে গঠিত বর্তমান কমিটি বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
সভায় জানানো হয়, আগামী মার্চ মাসে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য ও শুভাকাংখীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার শামীম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, ভাইস প্রেসিডেন্টগণ যথাক্রমে ড. মোদাব্বের হোসেন, কাউন্সিলর রিতা বেগম, সালেহ আহমেদ জিলান, নজরুল ইসলাম, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, প্রতিষ্ঠাতা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. রফিকুল হায়দার, অলি উদ্দিন শামিম, আব্দুল করিম, শেখ ফারুক, শেখ শামিম, নজরুল ইসলাম, হিফজুর রহমান, এ রহমান অলি, আবু সাদাত মোহাম্মদ সুহেল, মোহাম্মদ আব্দুস সোবহান।
আরো উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, মিসবাহ উদ্দিন রফি, ফয়জুল বাসার, আতাউর রহমান, জিয়াউর রহমান (জিয়া) জুবায়ের আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, শহিদুল আলম মামুন, দুলাল উদ্দিন রায়ান, হাবিবুর রহমান ময়না, আবুল হাসনাত আজাদ সোহান, মিছবাহ উদ্দিন রোপ, শেখ শামীম আহমদ, হিফজুর রহমান চৌধুরী, তারেক উদ্দিন, আব্দুল সুফান, ইকবাল খান, ময়নুল ইসলাম সুহাগ, দিলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তইয়ব আলি (সাজু), এম আলি আহমেদ, সরিফুল ইসলাম, এম শাহজাহান, মুহিবুর রহমান, মোহাম্মদ শামিম আহমেদ, সাইদা নাসিমা বেগম, গোলাম রব্বানী, আজহার আহমেদ ওয়াসিম, সাজু আহমেদ, শাহিনুর রহমানসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমেদ শাওন। সভা শেষে নৈশভোজের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com