বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ট্টিপল মার্ডার মামলার ২২ আসামীর জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ট্রিপল মার্ডারের মামলায় ২২ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহষ্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে ২২ আসামী হাজির হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক দাঙ্গা-হাঙ্গামা ও মামলাও রয়েছে। ২০১৩ সালের ১০মে নঈম উদ্দিন, মজিবুল হক মজু ও ফারুকের নেতৃত্বে কয়েকশ সশস্ত্র লোক প্রতিপক্ষ লিপাই চেয়ারম্যানের লোকদের উপর হামলা চালায়। এ ঘটনায় বাছিত, সেবুল ও জাকির খুন হয় এবং আহত হয় কমপক্ষে ৪০ জন। পরে হামলাকারীরা গ্রামের পাশে কুশিয়ারা নদীতে নিহত ৩ জনের লাশ ভাসিয়ে দেয়। ঘটনার দু’দিন পর নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১২ মে লিপাই মিয়ার নাতি ইকবাল হোসেন স্বপন বাদি হয়ে নবীগঞ্জ থানায় ২০৪ জনকে আসামী করে ট্টিপল মার্ডারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে প্রায় দেড় বছর পলাতক থাকার পর গতকাল তাহির উদ্দিন, স্বপন, শিরন, ছানু, সাহিদুল হক, নাছির, রাসু, বাবলু, যশু, জুনেদ, মস্তই, লেবু, জনি, ফাহিম উদ্দিন, তোফাজ্জল, ফহিম উদ্দিন, রুজেল, সোহেল, মজফর, আব্দুল তাহিদ, আব্দুল মালিক আদালতে হাজিরা দেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অন্যদিকে ২০৪ জন আসামীর মধ্যে দীর্ঘদিন যাবত ৮০/৮৫ জন পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার বাদি ইকবাল হোসেন স্বপনের সাথে কথা বললে তিনি জানান, আসামীরা অনেকেই প্রকাশ্যে ঘুরাফেরা করছে। তাদের অব্যাহত হুমকিতে সন্ত্রস্থ হয়ে পড়েছি আহত ও নিহতদের পরিবার। তিনি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com