বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার দ্বিগাম্বর এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দিগন্তজোড়া সবুজের সমারোহ। চারদিকে লতানো শিম গাছের ছায়ায় ঢেকে থাকা ক্ষেত আর তার ফাঁকে ফুটে থাকা বেগুনী ফুল যেন প্রকৃতির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় কৃষকদের পরিশ্রমে এ এলাকায় এবারও শিমের বাম্পার আবাদ হয়েছে। এতে খৃসকদের মুখে হাসি ফুটে উঠেছে।
কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ এবং সারের সঠিক ব্যবহারের কারণে প্রতি বছরই এ অঞ্চলে শিমের ভালো ফলন হয়। ইতোমধ্যে অনেক গাছে শিম ধরতে শুরু করেছে। মৌসুম ভালো থাকলে এবার রেকর্ড উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে ভালো দাম থাকায় কৃষকদের মধ্যে উৎসাহও দেখা গেছে।
সরেজমিনে শিম বাগানে গিয়ে দেখা যায়, দ্বিগাম্বর এলাকার উৎপাদিত শিম শুধুমাত্র স্থানীয় বাজারেই নয় সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। ফলন ভালো হলে অনেক পাইকাররাই এলাকায় ভিড় করেন, যার ফলে স্থানীয় বাজারের পাশাপাশি কৃষকরা জায়গায় বসেই ন্যায্য মূল্য পেয়ে থাকেন।
স্থানীয় কৃষক হোসেন আহমেদ বলেন, দ্বিগাম্বরের শিমের আলাদা চাহিদা আছে। সিলেটসহ বিভিন্ন জায়গায় আমাদের শিম যায় এবং দামও ভালো পাওয়া যায়। তাই পরিশ্রম সার্থক হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু জানান, নিয়মিত পরামর্শ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং রোগবালাই নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার কারণে এ অঞ্চলে শিম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। শিম মৌসুম চলবে আরও কয়েক সপ্তাহ। কৃষকরা আশা করছেন, এবারও লাভের মুখ দেখবেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com