মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

৪টি চা বাগানে ১৪ মাস ধরে কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নোয়াপাড়া, লালচান্দ, দেউন্দি ও মিরথিংগা চা বাগানের ব্যবস্থাপক, স্টাফ ও সংশ্লিষ্ট কর্মীরা গত ১৪ মাস ধরে কোনো বেতন-ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এর প্রতিবাদে অর্ধশতাধিক শ্রমিক নেতার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি ওয়াহিদুল হক।
বৈঠকে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে কৃষি ব্যাংক এসব চা বাগানকে নিয়মিত ঋণ সহায়তা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ঋণ দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে ঋণ প্রদান বন্ধ রয়েছে। ফলে চা বাগানগুলো পরিচালনায় সংকট দেখা দিয়েছে এবং বাগানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ অবস্থায় গত ১৪ মাস ধরে চারটি চা বাগানের ব্যবস্থাপক, স্টাফ ও সংশ্লিষ্ট কর্মীরা কোনো বেতন-ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। শ্রমিক নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের ৫ দফা দাবি মালিক পরে কাছে উপস্থাপন করা হলেও এখনো পাওনাদি পরিশোধ করা হয়নি। দেউন্দি চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র রায় এ তথ্য জানিয়েছেন।
চা বাগানগুলোর ভবিষ্যৎ ও শ্রমিক-কর্মচারীদের জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শ্রমিক নেতারা দ্রুত সমাধানের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com