বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের হবিগঞ্জে মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শামছুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি এডভোকেট সারওায়ার রহমান চৌধুরীর শামিম, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা শিবিবর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ সাদিক, জয়েন্ট সেক্রেটারি মুফতি তুফাজ্জল হক, খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা সেক্রেটারি হাকিম মাওলানা সিরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টি হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ রাসেল, সিলেট মহানগরের সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল মনোয়ার প্রমুখ। আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেলকে ৮ দলীয় হবিগঞ্জ জেলা সমন্বয়ক করে ১৬ বিশিষ্ট জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে ৮ দলীয় জেলা সমন্বয়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের কে অবহিত করেন। ১, ২, ৩, ডিসেম্বর প্রতি উপজেলায় নিজ নিজ দলীয়ভাবে লিফলেট বিতরণ ৪ ডিসেম্বর সকাল ১০ টায় হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গনে ৮ দলীয় যৌথ সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com