শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জ শহরে সড়ক ও ড্রেনের বেহাল দশা

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও ড্রেনেজের নোংরা পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে প্রধান সড়ক, বাজার ও ওয়ার্ডের অলিগলি। পৌর শহরের ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার পথচারী, বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বর্ষাকাল এলেই এ দূর্ভোগ আরো চরম আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। গত জুন-জুলাই থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ায় পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। শহরের বাজার ও গ্রাম ঘুরে দেখা যায়, বৃষ্টি হলেই বিভিন্ন ওয়ার্ডের অলিগলি, সড়ক ও ড্রেনে পানি থৈথৈ করছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম, রিকশা, মোটর সাইকেলসহ পথচারীরা চরম বিপাকে পড়ছেন। ড্রেনের নোংরা পানির দুর্গন্ধে প্রতিটি হাটবাজার ও গ্রামে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা কখনো খোঁজ নেন না; শুধু নির্বাচন এলে দেখা যায় উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু পরে তা আর বাস্তবায়ন হয় না। ফলে কাউন্সিলর ও মেয়রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে ভুক্তভোগীরা। চরম দুর্ভোগে রয়েছে ৪ নম্বর ওয়ার্ডের চরনুর আহম্মদ (দাউদনগর) গ্রাম এবং ৭ নম্বর ওয়ার্ডের কুঠিরগাঁও এলাকা। বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা; চলাচল একদমই অনুপযোগী হয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, চরনুর আহম্মদ (দাউদনগর) গ্রামে প্রবেশদ্বার, কুঠিরগাঁও এলাকার প্রবেশদ্বার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে গুদাম ও রেলওয়ে কলোনির সড়ক ও ড্রেনেজের বেহাল দশাই এ দুরাবস্থার মূল কারণ।
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাহেদ আলী বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে দাউদনগরে বাস করি। পৌরসভা হওয়ার আগে এমন সমস্যা ছিল না। এ গ্রামটি ঐতিহাসিক গ্রাম; প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আশেকান ভক্ত ছাওয়ালপীর শাহ সৈয়দ হাসান উল্লা (রহ.) ও শাহ সৈয়দ দাউদ (রহ.)-এর মাজার জিয়ারত করতে আসে। কিন্তু এখন বৃষ্টি হলেই রাস্তাঘাট ও ড্রেনেজের বেহাল দশায় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।” তিনি আরও বলেন, “পৌরসভা প্রথম শ্রেণির হলেও কার্যক্রম তৃতীয় শ্রেণির মতো। কর দিলেও নাগরিক সুবিধা মিলছে না। ড্রেনের ময়লা পানি বাড়িঘরে ঢুকে যায়, সড়কগুলোতে জোয়ারের মতো পানি থাকে।”
৭ নম্বর ওয়ার্ডের কুঠিরগাঁও এলাকার মোঃ জায়েদ মিয়া বলেন, “ড্রেনেজের বেহাল অবস্থার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হয় না। দীর্ঘদিন ধরে কাউন্সিলর ও মেয়রকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়িঘরেও পানি ঢুকে পড়ে।”
পৌরসভার ব্যাখ্যা এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি বলেন, “পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ সংস্কারের বিষয়ে খোঁজ নিয়েছি। তবে বরাদ্দ না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। মন্ত্রণালয় ও স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। প্রকল্প অনুমোদন পেলেই প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সংস্কার বাস্তবায়ন করা হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com